| Article Title | ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি নারীদের অবদান |
| Author(s) | Tanuja khatun. |
| Country | India |
| Abstract | ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। এই কথাটি যেমন সত্য তেমনি স্বাধীন দেশের মধ্যে ঘটে চলেছে নানান ঘাত প্রতিঘাত। অতীতে এমন একটা সময় ছিল যে মানুষ শুধু মনেপ্রাণে চেষ্টা করতো কবে আমাদের দেশ স্বাধীন হবে। ভারতবর্ষ আজ স্বাধীন। এই কথাটি শুনতে আজ তেমন আর উত্তেজনাময় লাগে না। পরাধীন ভারতবর্ষে যখন অত্যাচারী ব্রিটিশরা শাসন করতো তখন ভারতের জনগণ আপামর চেষ্টা চালাতে বিদেশীদের ভারত থেকে বিতাড়িত করার জন্য। এবং প্রতিটি জনগণের জন্য স্বাধীন ভারত আনার জন্য মর্মে মর্মে জেগেছিল আত্মহতি দেবার নিরব সাধনার দৃঢ় সংকল্প। এমন পরিস্থিতিতে নবজাগ্রত হয়েছিল বাঙালি বীর নারীদের একটা গৌরবময় অংশ। শত বাধা বিঘ্নের মধ্য দিয়ে নারী প্রগতি যতই বিস্তৃত লাভ করে তো তুই নারী সমাজ সচেতন হয়ে উঠতে থাকে। তাদেরই মধ্য থেকে এক একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে আত্মপ্রকাশ করতে থাকে সরলা দেবী চৌধুরানী প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত ও মাতঙ্গিনী হাজরার মতো বাঙালি নারীরা। দেখতে দেখতে তারা সমাজের চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন ঘটালেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে নারীরা কেমন করে নিজেদের বিকশিত করে তুলেছিলেন সেই বিষয়ে আমরা সকলেই অবগত। এই সমস্ত বীরাঙ্গরা নারীদের কার্যাবলীতে অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে বাঙালি বহু নারী নিজেদের অধিকার, শিক্ষা ও সমাজের নিজেকে প্রতিষ্ঠিত করা ও টিকে থাকার জন্য লড়াই করেছেন। যা বর্তমান প্রজন্মে সমাজে একটা নতুন যুক্তিবাদী ও প্রগতিশীল চিন্তাধারার জন্ম হয়েছে । বাংলা না শুধু একটি অঞ্চলের নাম, বরং একটি চেতনার মানচিত্র যেখানে সংস্কার, সাহস, নেতৃত্ব ও সাহিত্য মিলিয়ে গড়ে তুলেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের মেরুদন্ড। |
| Area | History |
| Published | 2025/10/13 |
| How to Cite | khatun, T. (2025). ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি নারীদের অবদান. Indian Journal of Multidisciplinary Research and Studies, 1(4), 1-8. |
View / Download PDF File